,

ছোট ছোট তাসবিহ প্রসঙ্গে বিশ্বনবির উপদেশ

news-image

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রিয় উম্মতের জন্য ছোট ছোট সহজ তাসবিহ-এর অনেক বড় বড় ফজিলত বর্ণনা করেছেন। পরকালের কঠিন দিন যেগুলো বান্দার সীমাহীন উপকারে আসবে। উম্মতে মুসলিমাকে আরো উপদেশ দিয়েছেন, ‘তোমার ঈমানকে খাঁটি কর। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে।’
এ রকম ছোট ছোট তাসবিহ-এর উপদেশমূলক ফজিলতপূর্ণ একটি হাদিস তুলে ধরা হলো-

হজরত আবু মালিক হারেছ ইবনে আছেম আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধাংশ। আর আলহামদুলিল্লাহ (اَلْحَمْدُ لِله) ওজন দণ্ডের পরিমাপককে পরিপূর্ণ করে দেবে।
আর সুবহানাল্লাহ (سُبْحَانَ الله) ও আলহামদুলিল্লাহ (اَلْحَمْدُ لِله) আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেবে।
নামাজ হচ্ছে একটি উজ্জ্বল জ্যোতি।
সাদকা হচ্ছে (ঈমানের) নিদর্শন।
সবর বা ধৈর্য হচ্ছে জ্যোতির্ময়।
আর আল-কুরআন হবে তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল প্রমাণ স্বরূপ। বস্তুত সকল মানুষই প্রত্যেক (দিন) ভোরে নিজেকে আমলের বিনিময় বিক্রি করে দেয়। তার আমল দ্বারা নিজেকে (আল্লাহর আজাব থেকে) মুক্ত করে অথবা তার নিজের ধ্বংস সাধন করে। (মুসলিম)
আল্লাহ তাআলা উম্মাতে মুহাম্মাদিকে হাদিসে ঘোষিত ছোট ছোট ফজিলতপূর্ণ তাসবিহগুলো পাঠ করে পরকালের নাজাত লাভের তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে