কসবায় পূর্ব বিরোধের জের ধরে দু‘পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-১০

attack (1)ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে  শনিবার পূর্ব বিরোধের জের ধরে সংঘর্সে ১ জন নিহত ১০ জন আহত হয়েছে। সংঘর্সে সংঘর্ষে জয়নাল আবেদীন (২২) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। নিহত জয়নাল আবেদীন (২২) শিমরাইল গ্রামের ধন মিয়ার পুত্র। আহতদের মধ্যে তৌফিকুর রহমান (২৭) নামের এক ব্যক্তির অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিমরাইল গ্রামের হারুন মিয়ার দল ও হোসেন মিয়ার দলের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ চলছিল।  শনিবার দুপুরে জয়নাল আবেদীনের সাথে হোসেন মিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের দফায় দফায় সংঘ হলে এতে প্রতিপক্ষের হামলায় জয়নাল আবেদীন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় , নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে ও এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। – 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান