বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে কমিউনিস্ট পার্টির সভায় যুবলীগকর্মীদের হামলা-সভা পন্ড

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নবীনগর উপজেলার শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ঘুষ, দূনীতি, সন্ত্রাস,আনাচার, টাকার খেলা বন্ধ, পেশী শক্তি উৎখাত,সংখ্যানুপতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালূ, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, ফসলের ন্যায্য দাম, রেশন প্রদ্বতি চালু. শ্রমিকের নিম্নতম মুজুরী ১৬ হাজার,আদিবাসী বস্তিবাসীদের উচ্ছেদ বন্ধ, পরিবেশ রক্ষা, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়ীকতা, লুটপাটতন্ত্র, ও গণতন্ত্রহীনতা রুখে দাঁড়াও ইত্যাদি দাবীতে পথ ও হাট সভা চলাকালীন সময়ে যুবলীগ কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে।
গুরুতর আহত পিকআপ(মাইক্রো)চালক সজিব মিয়াকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, এ হামলায় কয়েকজন কমিউনিস্ট নেতাও আহত হয়েছেন। উপজেলা ভিত্তিক নবীনগরে দু’দিন ব্যাপী পথ ও হাট সভা কর্মসূচীর প্রথমদিনের শেষ বেলায় উপজেলার মাঝিয়ারা গ্রামের হাটে সভা চলা অবস্থায় ‘সভা বন্ধ কর’ বলে পাশ্ববর্তী বানছারামপুর উপজেলার যুবলীগ কর্মী ডিকো ও টুটোল এর নেতৃত্বে ১০/১২জনের একটি গ্রুপ এ হামলা চালায়। এ ঘটনায় নবীনগর থানায় শনিবার(১১/০২)নবীনগর উপজেলার সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহীন খান বাদী দলের পক্ষে মামলা দায়ের করেন। মামলা দায়ের শেষে কেন্দ্রীয়,জেলা ও উপজেলা সিপিবির নেতার স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শুক্রবার সন্ধ্যায় শান্তিপূর্ন এ কর্মসূচীর উপর এ ধরনের হামলার ঘটনার ত্রীব নিন্দ্রা জানিয়ে দ্রুত গ্রেফতারসহ যুবলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় কেন্দ্রীয় নেতা এড. জিয়উল কবীর খোকন, জেলা সভাপতি শাহরিয়ার মো. ফিরোজ, জেলা নেতা এড. এাহমুদ হোসেন পাশা, শাহজাহান সোহেল, উপজেলা সভাপতি মো. ইসহাকসহ স্থানীয় নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ