,

আশুগঞ্জ সার কারখানায় ৫০ কেজি সারের বস্তায় ৪৫ কেজি সার

fertilizerবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আমদানি করা ইউরিয়া সারের বস্তায় ওজনে কম পাওয়া গেছে। ৫০ কেজির প্রতি বস্তায় ৫ কেজি পর্যন্ত সার কম রয়েছে। মঙ্গরবার জাহাজ থেকে সার নামাতে গিয়ে তা ধরা পড়ে। এ জন্য সার নামানো বন্ধ রেখেছেন কারখানা কর্তৃপক্ষ। তবে এসব সার কারখানা অধীনস্থ ৮ জেলার ডিলারদের সরবরাহ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে ডিলারগন বার বার কারখানা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনকে বলেও কোন প্রতিকার পাচ্ছে না। আর এসব সার কিনে লোকসান গুনতে হচ্ছে খুচরা বিক্রেতাদের এবং প্রতারনার শিকার হচ্ছেন সাধারণ কৃষক। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিলে কারখানা থেকে সার নেওয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ডিলারগণ। কারখানার বাণিজ্যিক বিভাগ সূত্রে জানা যায়, গ্যাস সংকটের কারণে গত ১৭মার্চ থেকে উৎপাদন বন্ধ থাকায় গত ২/৩ মাস যাবত ডিলারদের বিদেশ থেকে উচ্চ মূলে আমদানি করা ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছে। আরব গালফ থেকে আমদানি করা এসব খোলা সার চট্রগ্রামে বস্তাবন্দি করার পর জাহাজের মাধ্যমে আশুগঞ্জ সরবরাহ করা হচ্ছে। এসব সারের বস্তায় ওজনে কম থাকার বিষয়টি ডিলাদের একাধিকবার আপত্তির পর গত সোমবার কারখানায় কয়েকটি বস্তা মেপে দেখা হয়। এক থেকে পাঁচ কেজি পর্যন্ত কম পেয়ে তাৎক্ষণিক ভাবে আমদানি করা সার জাহাজ থেকে আনলোড বন্ধ করে দেয় কারখানা কতৃপক্ষ। এতে করে কারখানা নদীর ঘাটে প্রায় ৪ হাজার টন সার নিয়ে আটকা পড়েছে ৫টি কার্গো জাহাজ।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা