,

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের সিএনজি ধর্মঘট

safe_imageবার্তা কক্ষঃঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেওয়া এবং গাড়ি আটক করে চাঁদাবাজির প্রতিবাদে জেলার সর্বত্র অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ কারণে বুধবার সারাদিন আশুগঞ্জ গোলচত্বর থেকে বিজয়নগরের চান্দুরা পর্যন্ত ৩৫ কিলোমটার সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করেনি। ফলে দুর্ভোগের শিকার হয় জেলার আভ্যন্তরীণ সড়কে চলাচলকারি সব যাত্রীরা। সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মিস্টার আলী জানান, মহাসড়কে চলাচল করতে না দেওয়া হলে তাদের এ ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে। তাছাড়া বিকেল পাঁচটায় কুট্টাপাড়া মোড়ে সমাবেশ ডাকা হয়েছে। সমাবেশ থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে গিয়ে অন্যদিনের চেয়ে অতিরিক্ত যাত্রীকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও নিজ নিজ গন্তব্যের গাড়ি পাচ্ছেন না। তাছাড়া প্রচণ্ড ভীড়ের কারণে লোকাল বাসে উঠতে না পেরে অনেকেই গন্তব্যে পৌঁছাতে পাওয়ার টিলারে করে রওয়ানা হয়েছেন।
ৱঅ্যাডভোকেট শরীফ মৃধা নামে এক যাত্রী জানান, আদালত থেকে সরাইলে যাবার জন্য লোকাল বাসে উঠতে না পেরে শেষ পর্যন্ত পাওয়ার টিলারে করে কুট্টাপাড়া মোড়ে আসতে হয়েছে। অনেক যাত্রীকেও একই পন্থায় বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। এতে করে নারী ও শিশুরা পড়েছেন বিপাকে। স্কুল শিক্ষক সঞ্জয় কুমার দেব জানান, নাসিরনগর যাবার উদ্দেশে বের হয়ে রাস্তায় এসে জানতে পারেন ধর্মঘটের কথা। পরে তিনি পাওয়ার টিলারে করে বিশ্বরোড মোড়ে এসেছেন। এখন বাকি রাস্তা পাড়ি দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।  এ ব্যাপারে জানতে চাইলে খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আব্দুন নূর জানান, মহাসড়কে অনুমোদনহীন মাত্রাতিরিক্ত সিএনজিচালিত অটোরিকশা চলার কারণে দূর্ঘটনার পরিমাণ বেড়ে গেছে। দুর্ঘটনা রোধে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা