,

কিডনি ক্যান্সার প্রতিরোধে টমেটো

tomatoe_56187(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) কিডনি ক্যান্সারের ঝুঁকি থেকে বাঁচতে চান? তাহলে বেশি বেশি টমেটো খান।

টমেটো কিংবা লাইকোপেন সমৃদ্ধ ফল ও সবজি কিডনি ক্যান্সারের ঝুঁকি কমায় বলে নতুন একটি গবেষণায় দেখা গেছে। লাইকোপেন একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টের কারণেই টমেটো, তরমুজ, আঙ্গুর ও পেঁপের লালচে রং হয়। ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া ৯২ হাজার নারীর খাদ্যাভাসের ওপর এই গবেষণা করা হয়েছে। গবেষণায় প্রশ্নপত্রের মাধ্যমে তাদের খাবারে লাইকোপেনসহ মাইক্রোনিউট্রিয়েন্ট গ্রহণের পরিমাণ সংগ্রহ করা হয়েছে। গবেষণায় অংশ নেওয়া ৩৮৩ জন নারীর কিডনি ক্যান্সার ছিল। গবেষণায় দেখা গেছে যে সব নারীরা কম লাইকোপেন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করেছেন তাদের তুলনায় যারা প্রচুর পরিমাণ লাইকোপেন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করেছেন তাদের কিডনি ক্যান্সারের ঝুঁকি কম।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ওহিও প্রদেশের কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির আবাসিক চিকিৎসক ওন জিন হোয়ের উদ্ধৃতি দিয়ে লাইভ সাইন্স সাময়িকী জানিয়েছে, ‘একজন নারী দৈনিক সর্বোচ্চ যতটুকু লাইকোপেন গ্রহণ করে তা চারটি টমেটোতে থাকা লাইকোপেনের সমান।’

তবে শুধু টমেটো থেকেই নয়, টমেটো সস কিংবা লাইকোপেন সমৃদ্ধ অন্য ফল ও সবজি থেকেও নারীরা লাইকোপেন গ্রহণ করেন বলে জানান ওন জিন হো। আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল অনকোলজির বার্ষিক বৈঠকে এই গবেষণাপত্রটি উপস্থাপন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর