,

রিভাইভ বাংলা ট্রাস্টের চক্ষু সেবা কার্যক্রম

br rev 6-6-14বার্তা কক্ষঃ সেবামূলক সংগঠন রিভাইভ বাংলা ট্রাষ্ট এর উদ্যোগে ও লুমিনাস ডিভাইন প্রোপার্টিস প্রাইভেট লিমিটেড এর সহযোগীতায় রিভাইভ বাংলা হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হবীগঞ্জ জেলার মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে “বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম” আয়োজন করে। শুক্রবার সকাল ০৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এতে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ১০০ জন রোগীকে স্বল্পমূল্যে ছানি অপারেশন এর জন্য নিবন্ধিত করা হয়। আমেরিকান চক্ষু বিশেষজ্ঞ ডাঃ এডউইন অলমস, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সিটিটিউট ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মাসুদ সহ আরো কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ ও টেকনিশিয়ান এ সেবা কার্যক্রম পরিচালনা করেন।
এসময় রিভাইভ বাংলা ট্রাস্টের চেয়ারম্যান শেখ সোহেল আহমেদ বলেন ''সুন্দর পৃথিবী দেখার অধিকার সবার রয়েছে আর যারা এ পৃথিবী দেখা থেকে বঞ্চিত বা বঞ্চিত হতে চলেছে তাদের জন্য আমাদের এই কার্যক্রম।  । উক্ত কার্যক্রমে রিভাইভ বাংলা ট্রাস্টের মনতলা প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক সাকিব, সাংবাদিক খাইরুল আমিন, রিভাইভ বাংলা ট্রাস্টের বিভিন্ন এলাকা প্রতিনিধিসহ মনতলার সকল সদস্যবৃন্দ এবং মনতলার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা