বাকি আর ছয় দিন ছয় আয়োজকের ছয়টি শিরোপা

বিশ্বকাপের আয়োজক দেশ হওয়া মানেই রাজ্যের চাপ, সমর্থকদের সীমাহীন প্রত্যাশা। বিশ্বকাপ আয়োজন যদি হয় কোনো ফুটবল পরাশক্তির দেশে, তাহলে ‘হট ফেবারিট’ থাকে তারাই। তবে ওই যে ‘বিশাল চাপ’—এটি যারা উতরে যেতে পারে, তাদের হাতেই ওঠে কাঙ্ক্ষিত শিরোপা। এ পর্যন্ত ছয়টি আয়োজক দেশের হাতে উঠেছে শিরোপা।

১৯৩০ সালে আয়োজক দেশ উরুগুয়ের হাতে উঠেছিল শিরোপা। ১৯৩৮ সালে শিরোপা আয়োজক ইতালির হাতে। এরপর দীর্ঘ প্রতীক্ষা। ১৯৬৬ সালে ৩২ বছর পর আয়োজক দেশ ইংল্যান্ডের হাতে ওঠে শিরোপা। ১৯৭৪ সালে আবার আয়োজক পশ্চিম জার্মানির হাতে শিরোপা। ডিয়েগো ম্যারাডোনার আবির্ভাবের আগে আর্জেন্টিনা প্রথমবারের শিরোপা জেতে ঘরের মাঠেই, ১৯৭৮ সালে। এরপর আয়োজক দেশের হাতে শিরোপা উঠতে ২০ বছরের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান হয় ১৯৯৮ সালে, ফ্রান্সের শিরোপা জয়ের মাধ্যমে।

এরপর…না এরপর আর কোনো আয়োজক দেশ শিরোপা জেতেনি। ফলে আয়োজক দেশের শিরোপা জয়ের তালিকা করলে ওই ছয়টি দেশের নামেই থামতে হবে। অবশ্য ২০০৬ সালে জার্মানি বাদে আর কোনো আয়োজক দেশই (দক্ষিণ কোরিয়া-জাপান, দক্ষিণ আফ্রিকা) বিশ্বকাপ জেতার মতো দল ছিল না। এবার হট ফেবারিট ব্রাজিল কি পারবে আয়োজক দেশ হিসেবে শিরোপা জিতে গত ১৪ বছরের অপেক্ষা ঘোচাতে?

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান