রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোহানেসবার্গে শ্বাসরুদ্ধকর ড্র

SA & Indiaওয়ানডেতে ৪৩৮ রানের লক্ষ্য তাড়া করা জেতার রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার জোহানেসবার্গের পিচে টেস্ট ক্রিকেটেও সর্বোচ্চ লক্ষ্যে জিতে রেকর্ডের পাতায় নাম লেখানোর পথে ছিল তারা। কিন্তু দিন শেষ হয়ে যাওয়ায় জয় থেকে ৮ রান দূরে থাকতে হলো তাদের। আর ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ড্রয়ে প্রথম টেস্ট শেষ করল স্বাগতিকরা।
ভারত: প্রথম ইনিংস- ২৮০/১০, দ্বিতীয় ইনিংস- ৪২১/১০
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস- ২৪৪/১০, দ্বিতীয় ইনিংস- ৪৫০/৭ (১৩৬ ওভার)
ফল: ম্যাচ ড্র

পঞ্চম ও শেষ দিন আট উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩২০ রান। অবশ্য জয় নয়, তাদের মূল লক্ষ্য ছিল ড্র করা। শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলায় খানিকটা লাইনচ্যুত হওয়ার শঙ্কায় পড়েছিল। তবে ফাফ ডু প্লেসিস ও এবি ডি ভিলিয়ার্স ২০৫ রানের জুটি গড়ে খেলার মোড় ঘুরিয়ে দিলেন। জয়ের লক্ষ্য থেকে ৫৬ রান দূরে থাকতে ভিলিয়ার্স ও ১৬ রান থাকতে প্লেসিস সাজঘরে ফেরেন।

ভিলিয়ার্স ১০৩ রানে আউট হন ইশান্ত শর্মার বলে। ১৩৪ রানের সেরা ইনিংস খেলে রান আউট হন প্লেসিস।

এরপর ভারনন ফিল্যান্দার ও ডেল স্টেইনের হাতেই ছিল ম্যাচ বাঁচানোর আশা। কারণ তাদের পরে ছিল শুধুমাত্র ইমরান তাহির ও চোটাক্রান্ত মরনে মরকেল। ১৯ বল মোকাবিলা করে ফিল্যান্দার (২৫) ও স্টেইন (৬) অপরাজিত থেকে শ্বাসরুদ্ধকর ড্র এনে দেন।

ম্যাচসেরা হয়েছেন ভারতের বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের পক্ষে সবচেয়ে বেশি তিন উইকেট নেন মোহাম্মেদ সামি। ৩০০তম উইকেট দখলে নেন জহির খান।

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ