,

সেই শিক্ষকের বিরুদ্ধে আবারও শিক্ষার্থী পেটানোর অভিযোগ

aniomডেস্ক রিপোর্ট : প্রাইভেট না পড়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির আবারও ছাত্রদের পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে৷ 

কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে থাকাকালীন ২০০৭ সালে ওই শিক্ষক ডাস্টার দিয়ে এক ছাত্রীর মাথা ফাটিয়ে দেন৷ এ ছাড়া আরও অনেক শিক্ষার্থীকে তিনি মারধর করেন৷ এ নিয়ে প্রথম আলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়৷ পরে উপজেলা প্রশাসন তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় তাঁকে চাঁদপুরের হাইমচর সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করে দেয়৷ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন সাংসদ মোহাম্মদ শাহআলম ডিও লেটার দিয়ে তাঁকে কসবা সরকারি উচ্চবিদ্যালয়ে বদিল করিয়ে আনেন৷

ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে যোগদান করার পর থেকে হুমায়ুন কবির সরকার তাঁর কাছে প্রাইভেট না পড়া ছাত্রদের মারধর করে আসছেন৷ সম্প্রতি দশম শ্রেণির ছাত্র এনামুল হককে তিনি লাথি মারেন৷ এতে এনামুল জ্ঞান হারিয়ে ফেলেন৷ এ ছাড়া হুমায়ুন কবির অষ্টম শ্রেণির ছাত্র ইসমাইলের নাকে ঘুষি মেরে তাকে রক্তাক্ত করে ফেলেন৷ একই শ্রেণির ছাত্র সফিউল্লাহকেও তিনি ঘুিষ মেরে আহত করেন৷ এভাবে তিনি আরও কয়েকজন ছাত্রকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন৷ 

এসব ঘটনার পর শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ডাকযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে লিখিত অভিযোগ পাঠায়৷ ইউএনও বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন৷ তবে অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবির সরকার বলেন, ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে৷

গতকাল উপজেলা সহকারী কমিশনার মো. সোহেল আহমেদ বলেন, অভিযুক্ত এবং অভিযোগকারীর বক্তব্য সংগ্রহ করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে৷

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ