,

এবার ছোটরাও খুলতে পারবে ফেসবুক আইডি!

fceমা-বাবার মতন আমিও ফেসবুকিং করব! এই কথা যদি পাশের বাড়ির ক্লাসের সেভেনে পড়া ববির মুখে শোনেন তাহলে হয়তো আড়ালে মুচকি হাসবেন। ভাববেন এটা তার নেহাতই ছেলেমানুষি আবদার। কিন্তু পরের দিন ফেসবুক খুলেই হোম পেজে দেখলেন নতুন ফ্রেন্ড রিকোসেস্ট। ক্লিক করতেই জ্বলজ্বল করে উঠল পাশের বাড়ির ববির মুখ। তাহলে কি বাবি সত্যি বলছিল। কিন্তু কী ভাবে মিথ্যা তথ্য ছাড় ফেসবুকের সদস্য হল সে?
তাহলে জানিয়ে রাখি, এবার তেরো বছরের কম বয়সীরাও ফেসবুক করার অধিকারী। ফেসবুকের তরফ থেকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে তেরো অনূর্ধ্ব ক্ষুদেদের জন্যে। তারাও নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবে বলে জানান হয়েছে। তবে একটি শর্তে! অভিভাবকদের সম্পূর্ণ তদারকিতে খুলতে হবে সোশ্যাল নেটওর্য়াকিং সাইটের অ্যাকাউন্ট। নাহলে নয়। এমনই ইঙ্গিত দিয়েছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবাগ। তাঁর কড়া নির্দেশ, মা-বাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমতি আসলে তবেই খোলা যাবে ক্ষুদের প্রোফাইল। তারাই ঠিক করে দেবে অ্যাকাউন্ট সেটিংস, ফ্রেন্ড-লিস্টের সংখ্যা এমনকি অ্যাপ্লিকেশনও।
যদিও এই সম্মতি পেতে হলে চিল্ড্রেন্স অনলাইন প্রাইভেট প্রোটেকশন অ্যাক্ট (সিওপিপিএ), ১৯৯৮ আইনের অধীনস্থ নিয়মাবলী মেনে চলতে হবে। এই আইন ২০১৩ সালে প্রবর্তিত করা হয়েছিল। শিশুদের জ্ঞান বিকাশের ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা দিতে অভিভাবকদের অনুমোদন সাপেক্ষে এই আইন প্রত্যাবর্তন করা হয়। ছোটরা, এবার তোমরাও খেলতে পারবে ক্যান্ডি-ক্রাশ।

সূত্র- ইন্টারনেট

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ