শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর চেয়ে বড় পাথুরে গ্রহ

সৌরজগতের বাইরে নতুন একটি পাথুরে গ্রহের খোঁজ মিলেছে৷ এটি আকারে পৃথিবীর দ্বিগুণেরও বেশি৷ ওজন পৃথিবীর তুলনায় অন্তত ১৭ গুণ৷ যুক্তরাষ্ট্রের বোস্টনে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল েসাসাইটির সভায় জ্যোতির্বিজ্ঞানীরা গত সোমবার এ তথ্য জানিয়েছেন৷ খবর রয়টার্স ও এএফপির৷

‘বিশালকায় গ্রহটির’ নাম কেপলার-টেন সি৷ এটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ৫৬০ আলোকবর্ষ দূরে৷ সেখানে ড্রাকো নক্ষত্রমণ্ডলে একটি অতি পুরোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করছে কেপলার-টেন সি৷ গ্রহটি ২৯ হাজার কিলোমিটার চওড়া৷

হার্ভার্ড অরিজিনস অব লাইফ ইনিশিয়েটিভের পরিচালক ডিমিটার সাসেলভ বলেন, বিজ্ঞানীদের ধারণা ছিল, এ রকম বড় আকারের গ্রহগুলোর অধিকাংশই গ্যাসে পূর্ণ এবং পৃথিবী বা মঙ্গলের মতো সেখানকার পৃষ্ঠতলে কঠিন পাথুরে বস্তুর উপস্থিতি নেই৷ এই আবিষ্কারের ফলে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীদের ধারণায় নতুন মাত্রা যোগ হয়েছে৷

গ্রহটির উৎপত্তির ধরন সম্পর্কে বিজ্ঞানীরা এখনো জানতে পারেননি৷ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) মহাকাশ পর্যবেক্ষণকারী কেপলার দূরবীক্ষণযন্ত্রে (স্পেস টেলিস্কোপ) বিশালকায় ওই গ্রহের উপস্থিতি ধরা পড়ে৷ সাসেলভ বলেন, ‘কেপলার-টেন সি আবিষ্কারের ফলে স্পষ্ট হয়েছে যে পাথুরে গ্রহগুলো আমাদের ধারণার চেয়েও আগে গঠিত হয়েছিল৷ আর পাথর সৃষ্টি করা গেলে প্রাণের সৃষ্টিও সম্ভব৷’

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান