শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় শ্রেনীর কর্মচারীদের আন্দোলনে অচল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়

Dc Office picআমিরজাদা চৌধুরি: তৃতীয় শ্রেনীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ সংক্রান্ত দাবী বাস্তবায়নের আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের কাজকর্মে অচলাবস্থা দেখা দেয় রোববার। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি জেলা শাখার উদ্যোগে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা কর্মবিরতি পালন করা ছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা কালেক্টরেট কর্মরত তৃতীয় শ্রেনীর কর্মচারীরা। এসময় অফিসের কাজকর্ম বন্ধ থাকে। ফাকা পড়ে থাকে কর্মচারীদের বসার টেবিল। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি জেলা শাখার সভাপতি মো: আক্তার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বতৃতা করেন সহ-সভাপতি মোজাম্মেল হক,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,অর্থ সম্পাদক পল্লব চন্দ্র চক্রবর্তী,মানিক মিয়া,জয়নাল আবেদীন,মো:সেলিম প্রমুখ।সভায় বক্তারা বলেন দীর্ঘ ১১ মাস ধরে তাদের দাবী বাস্তবায়ন না করে নানা ভাবে সময়ক্ষেপন করা হচ্ছে। এতে তৃতীয় শ্রেনীর কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তারা অনতিবিলম্বে তাদের দাবী মেনে নেয়ার দাবী জানিয়ে বলেন তা না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।

 

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ