,

রংপুরে পত্রিকা বিক্রেতাকে জবাই করে হত্যা

rangpurরংপুর প্রতিনিধি : রংপুরে এক পত্রিকা বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের নাম আক্তারুজ্জামান বাবু (৩০)।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার বাবার নাম মনির উদ্দিন। রংপুরের বাহার কাছনা জুম্মাটারী এলাকায় তিনি বসবাস করতেন।

জানতে চাইলে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, রংপুর শহরের বাহার কাছনা জুম্মাটারী এলাকার একটি পুকুরপাড় থেকে আক্তারুজ্জামানের লাশ রাতে উদ্ধার করা হয়। গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মাথায়ও অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রংপুর পত্রিকা হকার সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, বারো বছর ধরে আক্তারুজ্জামান রংপুর শহরে পত্রিকা বিক্রি করে আসছেন। তার জানামতে, তার কোনো শত্রু ছিল না।

স্থানীয় লোকজন বলছেন, গতকাল বুধবার বিকেল থেকে হকার আক্তারুজ্জামান নিখোঁজ ছিলেন। সন্ধ্যার পরও খোঁজ না মিললে তার পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। একপর্যায়ে বিষয়টি কোতোয়ালি থানা-পুলিশকে জানানো হয়। রাতে এলাকাবাসী বাহার কাছনা জুম্মাটারী এলাকার পুকুরপাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা আজিজুল বলছেন, হকার আক্তারুজ্জামানকে কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা সম্ভব হয়নি। তদন্ত চলছে। খুনের সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের