শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশু সহ ৫ জন নিহত হয়েছে।

rain-death1।।বার্তা কক্ষ।।গত এক মাসে ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশু সহ ৫ জন নিহত হয়েছে। জেলার আখাউড়া, সদর, সরাইল ও নাসিরনগরে পৃথক বজ্রপাতে এরা মারা যান। সর্বশেষ গত শুক্রবার দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে বজ্রপাতে শিশু পায়েল মিয়া-(১৬) মারা যায়। সে আটলা গ্রামের সেন্টুু মিয়ার ছেলে।  এসময় ৩ জন আহত হয়। গত ২৮ মে বুধবার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া ও ফকিরদিয়া গ্রামে বজ্রপাতে ২ জন নিহত হয়। এরা হলেন, ধানতুলিয়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের কন্যা হ্যাপী বেগম-(১৪) এবং একই ইউনিয়নের ছেদিয়ারকান্দি গ্রামের মোঃ তাজু মিয়ার ছেলে সুরত আলী-(৩৫)। গত ৮ মে বৃহস্পতিবার বিলে মাছ ধরতে গিয়ে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে বজ্রপাতে সম্পদ সরকার-(৪৫) মারা যায়। তার বাড়ি উপজেলার নিয়ামতপুর গ্রামে। গত ৩ মে শনিবার দুপুরে সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে বজ্রপাতে ধানকাটার শ্রমিক মোর্শেদ মিয়া (২২) মারা যায়। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এসময় বজ্রপাতে অপর ৩ শ্রমিক আহত হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা