,

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নারী নিহত

accedentকুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার উড়শিউড়া এলাকায় বাসচাপায়  রিতা ইসলাম(৩৩) নামে এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ দুইজন আহত হন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিতা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উজজেলার শীতলপাড়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন-নিহত রিতার তিন বছর বয়সী মেয়ে তাজরিন ইসলাম ও একই উপজেলার বিশারবাড়ি গ্রামের আলী নেওয়াজের ছেলে মনির হোসেন(২৫)। তবে, আহত তাজরিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ট্রাফিক পুলিশের পরিদর্শক বায়েজিদ আহমেদ বাংলানিউজকে জানান, রিতা ও তার মেয়ে কসবা থেকে একটি অটোরিকশায় ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার উড়শিউড়া এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি সড়কের পাশে পড়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে আহতাবস্থায় রিতা, তার মেয়ে তাজরিন ও অটোরিকশা চালককে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রিতার মৃত্যু হয়।

নিহত রিতার মেয়েকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অটোরিকশা চালককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর