,

আঙুর আপনার চোখের রেটিনা ভালো রাখে

aangorনিয়মিত আঙুর খেলে তা আপনার চোখ ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বিশেষ করে আপনার চোখের রেটিনার কার্যকারিতা ধরে রাখতে সহায়তা করবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। মার্কিন গবেষকরা জানিয়েছেন, আঙুরসমৃদ্ধ খাবার চোখের রেটিনার গঠন ও কার্যকারিতা ধরে রাখতে সহায়তা করে। চোখের যে অংশ আলোর প্রতি সংবেদনশীল তার অংশ রেটিনা। আর রেটিনায় কোনো গণ্ডগোল হলে তা দৃষ্টিশক্তি নষ্ট পর্যন্ত করতে পারে।
এ গবেষণাটি করেছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মায়ামির একটি ইন্সটিটিউট। এতে দেখা গেছে আঙুরসমৃদ্ধ কোনো খাবার ইঁদুরের রেটিনার কার্যকারিতা ধরে রাখতে সহায়তা করেছে।
গবেষণায় আরও দেখা গেছে, আঙুরের খাবার রেটিনায় ক্ষতিকর প্রোটিন কমিয়ে দিয়ে উপকারী প্রোটিন বাড়িয়ে দেয়।
গবেষকদলের প্রধান ড. আবিগাইল হ্যাকাম বলেন, ‘এটি খুবই আকর্ষণীয় বিষয় যে, আঙুরসমৃদ্ধ খাবার রেটিনার কার্যকারিতা ধরে রাখতে বড় ধরনের কাজ করে।’
তিনি আরও বলেন, ‘এতে বোঝা যায়, আঙুর বিভিন্ন পদ্ধতিতে চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এতে থাকতে পারে সেলুলার লেভেলের সংকেতের পরিবর্তন থেকে শুরু করে অক্সিডেটিভ চাপ কমানো পর্যন্ত।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর