,

৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

111821ijtemaনিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে শুরু হয়েছে পাঁচ দিনের জোড় ইজতেমা।
প্রতিবছর বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে ‘জোড় ইজতেমা’ হয়ে থাকে। এ বছর শুরু হল শুক্রবার সকালে।
ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মওলানা গিয়াস উদ্দিন আহমেদ বলেন, “জোড় মানে মিলন বা সম্মিলন। পাঁচ দিনের জোড় ইজতেমায় তিন চিল্লাওয়ালা সাথীরা অংশ নেন। জোড় শেষে ইসলামের দাওয়াতের কাজে বের হবেন সাথীরা।
“আসছে ১৩ জানুয়ারি তারা তিন দিনের বিশ্ব ইজতেমার মূল পর্বে শরিক হবেন।”
শুক্রবার ফজর নামাজের পর ভারতের মওলানা ইকবাল হাফিজের ‘কালগুজারি’ বয়ান দিয়ে জোড় ইজতেমা শুরু হয়। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশি মওলানা আব্দুল মতিন।
মঙ্গলবার দুপুরে মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমা শেষ হওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে