শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবার কায়েমপুর ইউনিয়নে ডাকাতি

dakatiডেস্ক: কসবার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামের তৌহিদ মিয়ার বাড়িতে গত মঙ্গলবার রাতে ২০-২৫ জনের ডাকাত দল হানা দেয়৷ ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে৷ এ সময় তৌহিতের ছোট ভাই ফিরোজ মিয়া বাধা দেন৷ ডাকাতেরা ফিরোজকে গুলি করে পালিয়ে যায়। প্রায় একই সময় একই গ্রামের বাচ্চু সরকারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতদের ছোড়া গুলি বাচ্চু সরকারের ছেলে মেহেদী হাসানের শরীরে বিদ্ধ হয়। একই রাতে ডাকাতেরা কায়েমপুর গ্রামের কনু মিয়ার বাড়ি থেকে তিন ভরি স্বর্ণালংকার ও তিনটি মুঠোফোন সেট লুট করে। এ ছাড়া উপজেলার চারুয়া গ্রামের আলফু মিয়ার বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা৷

কসবা থানার ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ