কসবায় বাসচাপায় ছাত্রলীগ নেতা নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাস চাপায় মোবাশ্বের খাঁন (৩২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোবাশ্বের স্থানীয় কুটি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জাজিয়ারা গ্রামের লোকমান খাঁনের ছেলে। 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মোবাশ্বের মোটরসাইকেল নিয়ে কুটি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসার পথে চৌমুহনী এলাকায় বিআরটিসি’র একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা