মাকে অচেতন করে শিশু ধর্ষণের অভিযোগ

52fc6021f304b-indexপ্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মা ও ১০ বছরের শিশুকে অচেতন করে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার সিঙ্গারবিল গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ মা-মেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।



হাসপাতালে চিকিৎসাধীন কাশিনগর গ্রামের আয়েশা বেগম (ছদ্মনাম) জানান, কিছুদিন আগে শিশু সন্তানসহ তাঁকে ফেলে স্বামী চলে যায়। এ অবস্থায় সন্তানসহ তিনি পাশের সিঙ্গারবিল গ্রামে বোনের শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। মঙ্গলবার রাতে পূর্বপরিচিত আরিফ ওই বাড়িতে এসে টেস্টি স্যালাইন খেতে দেয়। তা খাওয়ার পরপরই তিনি ও শিশু মেয়েটি অচেতন হয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে।



পুলিশ ও সাংবাদিকদের শিশুটি জানায়, টেস্টি স্যালাইন খাওয়ার পরই সে ঘুমিয়ে পড়ে। তারপর সে আর কিছু বলতে পারে না।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা