,

রহস্যের জট খুললো শাহরুখের বাড়িতে

shahrukhkhan-bg20161123042937বিনোদন ডেস্ক : গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল আর কোল্ডপ্লের কনসার্টটি বলিউড তারকাদের পারফর্ম করার পাশাপাশি বেশ একটা আনন্দেরও সুযোগ করে দিয়েছিল। এমনকি সেই আনন্দের রেশ চলে শাহরুখ খানের বাড়ি পর্যন্ত। তারকারা সেখানে গিয়ে মাতেন রাতভর পার্টিতে।

আর এই পার্টি হঠাৎ করেই এক বিশেষ কিছু হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ের হিসেবের কারণে। বলিউড তারকাদের বাড়িতে পার্টি তো হরদমই লেগে থাকে। তাহলে এই পার্টি বিশেষ হয়ে ওঠার কারণ হল এই পার্টিতে এসেছেন বলিউডের অনেক তারকাই, যাদের নিয়ে পারস্পরিক মনোমালিন্যর খবর রয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। তবে এই পার্টির বদৌলতে বোঝা গেছে, এসব স্রেফ মিডিয়ার গুজব ছাড়া আর কিছু নয়।

যেমন ধরা যাক হৃতিক আর শাহরুখের কথা। শাহরুখের ‘রইস’ ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে শেষটায় এমন দিনে রিলিজ পাচ্ছে, যেদিন আবার হৃতিকের আলোচিত ‘কাবিল’ ছবিটিও মুক্তি পাবে। বলিউডে খবর রটেছিল, হৃতিক আর শাহরুখ নাকি একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখছেন না। অথচ পার্টিতে খোদ হৃতিক এসে হাজির হয়েছেন শাহরুখের বাড়িতে।

এই পার্টিতে আরো এসেছিলেন দীপিকা পাড়ুকোন, ফারহান আখতার, রণবীর সিং, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষি সিনহা, শ্রদ্ধা কাপুর, ইমতিয়াজ আলী, রিতেশ সিধবানি, বিধু বিনোদ চোপড়া, শ্রিয়া সরণ, দিয়া মির্জার মতো তারকারা।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা