,

বিএনপির কর্মসূচীতে সরকারের বাধাদানের প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

bikkhob।।বার্তা কক্ষ।।সারাদেশে ব্যাপী গুম, খুন, ও বিচার বর্হিভুক্ত হত্যাকান্ডের প্রতিবাদে বিএনপির চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহবানে ঢাকার ইঞ্জিনিয়ার ইন্সষ্টিটিউটের সমাবেশ এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টে আইনজীবিদের সমাবেশে বাধাদানের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যেগে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের রেলগেইট চত্বর থেকে গতকাল বিকেল ৪টায় শুরু হয়ে সমস্ত শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে এক বিশাল বিক্ষোভ সমাবেশ মিলিত হয়। উক্ত সমাবেশে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক, কমিটির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মেল্লা কচি। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুর শ্যামল, মোবারক মুন্সী, এডঃ গোলাম সারওয়ার ভ’ইয়া খোকন, এডঃ আনিছুর রহমান মঞ্জু, সিরাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মোঃ আলমগীর হোসেন, এডঃ আলী আজম চৌধুরী, নিয়ামুল হক, মিজানুর রহমান, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, এডঃ ইসমত আরা, হুশপিয়ারা প্রমুখ। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিম উদ্দিন। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার এদেশের মানুষেকে গুম, খুন ও বিচার বহিভর্’ত হত্যকান্ড ঘটিয়ে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছে। এদেশে মৃত্যুক’পে পরিণত হয়েছে। মানুষের স্বাভাবিক মৃত’্যর কোন গ্যারান্টি নাই। তাই অবিলম্বে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি