,

‘মেয়েরা পুরুষদের কাছে নিছক যৌন সামগ্রী’

roseঅনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কিছুদিন আগেই একটি ভিডিও প্রকাশ্যে পেয়েছে যেখানে ট্রাম্পকে নারীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে দেখা গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতেই এবার মুখ খুললেন বিখ্যাত মার্কিন মডেল ও অভিনেত্রী অ্যাম্বার রোজ। তিনি জানালেন, ‘একজন বিখ্যাত পুরুষ কতবার আমার গায়ে অশালীন ভাবে হাত দিয়েছে, আমি গুণে শেষ করতে পারব না।’

একটি ওয়েবপোর্টালের সঙ্গে কথা বলার সময়ে অ্যাম্বার আরও বলেন যে, “আমি চাই আমার নিজের মন্তব্যের জন্য ট্রাম্প ঝামেলায় পড়ুক। কারণ আমি জানি, একজন মহিলাকে যখন একজন পুরুষ বাজে ভাবে স্পর্শ করে, তখন মেয়েটির কে‌মন লাগে। একজন বিখ্যাত পুরুষ মানুষ আমার সঙ্গেও এমনটা বহুবার করেছে। না, ব্যাপারটা একটু ভেবে দেখুন। ধরুন, ডোনাল্ড ট্রাম্প এসে আমার নিতম্ব স্পর্শ করল। আমি তখন কী করতে পারি! আমি কি পুলিশ ডাকবো নাকি টুইট করব এই নিয়ে! আমি যদি বলিও যে, এরকম প্রভাবশালী একজন পুরুষ আমার সঙ্গে এমন অশালীন আচরণ করেছেন, কে সেটা বিশ্বাস করবে?”

অ্যাম্বার আরও বলেন, “আমি নিজেকে একজন ‘বেশ্যা’ বলতেই বেশি ভালবাসি। কারণ পুরুষরাতো মেয়েদের নিছক যৌন সামগ্রী বলেই মনে করে। তাই নিজেকে বেশ্যা বলে উল্লেখ করে পুরুষদের সেই নীচ মানসিকতাকেই আমি তুলে ধরতে চাই।”

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে