,

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসকদের ২ ঘন্টা কর্মবিরতি পালন

indexপ্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ায় অবস্থিত, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আবু সাঈদের মালিকানাধীন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সন্ত্রাসীদের হামলা ও কয়েকজন চিকিৎসককে লাঞ্চিত করার প্রতিবাদে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালে ২ ঘন্টা কর্মবিরতি পালন করে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালিত হয়। তবে কর্মবিরতি চলাকালে জরুরী বিভাগে চিকিৎসা স্বাভাবিক ছিল।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শহরের মধ্যপাড়ায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তারা চিকিৎসক ডাঃ হারুন আর রশিদ, ডাঃ ফয়েজ, ডাঃ দস্তগীরকে শারিরীক ভাবে লাঞ্চিত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আবু সাঈদ বলেন, হাসপাতালে হামলার ঘটনায় আমি নিজেই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছি। তিনি তার হাসপাতালের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাস বলেন, ২ ঘন্টা কর্মবিরতি চলাকালে জরুরী বিভাগের চিকিৎসা অব্যাহত ছিল। এতে রোগীদের কোন অসুবিধা হয়নি।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন