শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে -মোকতাদির চৌধুরী

Robiul-3ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।তিনি মঙ্গলবার সকালে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে জনসংযোগের মাধ্যমে তার প্রচারনা শুরু করেন।এরপর তিনি দিনভর উপজেলার মেরাসানী বাজার,রানওয়েবাজার,,ছতুরপুর মোড়,আউলিয়া বাজার,বিজয়নগর সদর,সাতগাও বাজার,চান্দুরা মোড়,বুধন্তী বাসস্ট্যান্ড,ইসলামপুর বাজার ও সাতবর্গ বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক জনসংযোগ করেন।এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,সাধারন সম্পাদক এড.তানভীর ভূঞা,ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,তাজুল ইসলাম,মাঈনুদ্দিন চিশতি,আল মামুন,মো.শাহজাহান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর মিরধা,জাহাঙ্গীর ভূঞা,হোসাইন আহমেদ দুলাল,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফয়জুন্নাহার টুনি ও জেলা যুব মহিলালীগের যুগ্ম-আহবায়ক আলম তারা দুলি।জনসংযোগ ও মতবিনিময়কালে মোকতাদির চৌধুরী বলেন,একাত্তরের পরাজিত শত্রুদের দিয়ে বেগম খালেদা জিয়া সারা দেশে তান্ডবলীলা চালাচ্ছেন।তার নির্দেশে সাধারন মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে।গাড়ী-বাড়িতে দেয়া হচ্ছে আগুন।তিনি আরো বলেন,তারা লাল সবুজের বাংলাদেশকে পাকিস্থান আর আফগানিস্থানের মতো জঙ্গী রাষ্ট্র বানানোর পায়তারা করছে।তাদের ঘৃন্য ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।আগামী নির্বাচনে জনগণ স্বত:স্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট উৎসবে অংশ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা