,

ভারতের উড়িষ্যায় বন্দুক যুদ্ধে ২১ মাওবাদী নিহত

odisha-550x309ভারতের উড়িষ্যার মালকানগিড়ি বনাঞ্চলে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর ২১ মাওবাদী নিহত হয়েছে। উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমান্তে ওই বনাঞ্চলে সোমবার ভোররাতে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
অন্ধ্রপ্রদেশের পুলিশের মহাপরিচালক নান্দুরি সামবাসিভা রাও এ ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ বিরোধী সশস্ত্র মাওবাদীদের সঙ্গে পুলিশের এনকাউন্টারে এ হতাহতের ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশ পুলিশ জানায় এ গুলি বিনিময়ের সময় দুজন পুলিশ কনস্টেবল আহত হয়। অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা পুলিশ যৌথভাবে মাওবাদীদের বিরুদ্ধে ওই অভিযানে অংশ নেয়। এক ঘন্টা ধরে মাওবাদী ও পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধ চলে। এ বন্দুক যুদ্ধে মাওবাদীদের এক শীর্ষ নেতা ও আরেক শীর্ষ নেতার ছেলে নিহত হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।
বন্দুক যুদ্ধের পর পুলিশ মাওবাদীদের কাছ থেকে চারটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে। ওই এলাকায় আরো মাওবাদী থাকতে পারে এ সন্দেহে পুলিশের তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। ডেইলি স্টার

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে