কসবায় ৫০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার। প্রাইভেটকার আটক।

Gajajবার্তা কক্ষ: কসবায় ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গাঁজাবাহী একটি প্রাইভেটকারও আটক করা হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মহরম আলী (২২)। তার বাড়ি মৌলভীবাজার জেলার সোনাপুর গ্রামে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ৫টায় উপজেলার হাজীপুর এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-০৩৪৬৭৫) আটক করে পুলিশ। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ পাচারকারী মহরম আলীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তিনি বলেন, উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকারের মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা হবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা