,

নাসিরনগরে আন্তঃ জেলা চক্রের ৫ ডাকাত গ্রেফতার : সিএনজি উদ্ধার

dacatব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার এলাকা থেকে আন্তজেলা চক্রের ৫ ডাকাতকে গ্রেফতার ও একটি সিএনজি উদ্ধার করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার কালীকচ্ছ উত্তর পাড়ার আলী আকবরের ছেলে মোঃ ইয়াছিন খান(রাজীব) (২২), মুন্সী বাড়ির আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন(২৮), মাধবপুর ইসলামাবাদের আব্দুর রহিমের পুত্র ফরিদ মিয়া (৩০), নাসিরনগরের কাচা মিয়ার পুত্র রাফিক মিয়া(২৫) ও সেলিম মিয়া (৩০) কে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপ-পরিদর্শক মোঃ তোফাজ্জল হোসেন জানান  তারা সিএনজিটি ডাকাতি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে তাদেরকে গ্রেফতার করেছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল কাদের জানান তারা আন্তজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। রফিকের বিরুদ্ধে ৩টি ও সেলিমের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। ওই ঘটনায় সরাইল থানার ধরন্তী গ্রামের মৃত অলি হোসেনের পুত্র মোঃ তৌহিদুল ইসলাম বাদী হয়ে নাসিরনগর থানায় একটি ডাকাতি মামলা রুজু করেছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর