শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামিক ফাউন্ডেশনের ডিজির অপসারন দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

dgডেস্ক রিপোর্ট : ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মোহাম্মদ আফজালের অপসারন দাবীতে গতকাল বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদ। দুপুরে জামেয়া ইউনুছিয়ার মাদ্রাসার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হাফেজ খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা জুনাইদ আহাম্মদ, মুফতী আবু বকর, এইচ.এম. এরশাদ উল্লাহ্, এম. নুরুল্লাহ আল মানসুর, মাওলানা মমিন আহমদ, মাওলানা যোবায়ের আহমদ প্রমূখ। সমাবেশে বক্তারা অবিলম্বে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ‘শানে রাহমাতাল্লিল আলামিন’ বইটি বাজার থেকে প্রত্যাহার ও ইসলামিক ফাউন্ডেশনের ডিজির অপসারনের দাবী জানান এবং ব্রাহ্মণবাড়িয়ায় তাকে অবাঞ্চিত ঘোষণা করেন। আগামী এক সপ্তাহের মধ্যে বইটিকে বাজার থেকে প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন করার হুশিয়ারি প্রদান করে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা