শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে গলাকাটা লাশ উদ্ধার

Lash_sm_584449079বার্তা কক্ষ।।নিখোঁজের ১১ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাউস মিয়া (৫৬) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্বভাগ এলাকার ধানি জমির মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত লাউস মিয়া পূর্বভাগ গ্রামের করিম হোসেনের ছেলে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, গত ১১ মে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি লাউস মিয়া। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পূর্বভাগ গ্রামের মধ্যবর্তী এলাকার একটি ধানী জমির মাটির নিচে তার গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আব্দুল কাদের জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, এ ঘটনায় কেউ থানায় মামলা করেনি।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান