,

পাওলিকে ছুঁতে চান শাকিব!

 

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিম বঙ্গের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী পাওলি দাম। ‘মনের মানুষ’ খ্যাত এ অভিনেত্রীর শরীরী আকর্ষণে অনেকেই মুগ্ধ।এই অভিনেত্রীকে ছুঁয়ে দেখতে চান বাংলাদেশের নাম্বার ওয়ান চিত্রনায়ক শাকিব খান। কক্সবাজার সমুদ্র সৈকতে ‘আমি তোকে ছুঁতে চাই’ শিরোনামের গানের শুটিং করছেন শাকিব-পাওলি। গানে গানে পাওলিকে এ কথা বলেন শাকিব।

sotta-11476615710

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ শিরোনামের সিনেমায় এ গানটি দেখা যাবে। গতকাল শনিবার থেকে এ গানের শুটিং শুরু হয়েছে। গানটির কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

এ প্রসঙ্গে হাসিবুর রেজা কল্লোল রাইজিংবিডিকে বলেন, ‘কক্সবাজারে এ সিনেমার দুটি গানের শুটিং করব। গতকাল থেকে গানের শুটিং শুরু করেছি। এছাড়া কিছু সিক্যুয়েন্স বাকি রয়েছে। সব ঠিক থাকলে এ লটেই পুরো সিনেমার শুটিং শেষ হবে।’

শাকিব-পাওলি ছাড়াও এতে আরো অভিনয় করছেন নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খানসহ অনেকে।

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। এ সিনেমায় মোট ৭টি গান থাকছে। এ চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ইতোমধ্যে সিনেমার গানের রেকর্ডিংয়ের কাজও শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, পান্থ কানাই, মমতাজ, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, কনা, মিলা, পূজা এবং সুমি শবনম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে