মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ির টায়ার নিয়ে অনুশীলনে তেভেজ

বয়স বাড়ছে। কিন্তু বয়স যাতে তার ফুটবল নৈপুণ্যে থাবা বসাতে না পারে, সে জন্য অনুশীলনে গাড়ির টায়ার নিয়ে অভিনব প্রস্তুতি সারলেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ৷

২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড এই মৌসুমেই ম্যানসিটি ছেড়ে যোগ দিয়েছেন জুভেন্টাসে৷ আর ইতালির এই ক্লাবের জার্সি গায়ে প্রথম থেকেই নজর কেড়ে চলেছেন তিনি। মাত্র ১১ ম্যাচে গোল করে ফেলেছেন ৬টি৷ জীবনের সেরা ফর্মে থাকার সময় ম্যানইউ ও ম্যানসিটিতে তার গোল করার গড় এত ভালো ছিল না৷ এটা ধরে রেখে পরের বছর বিশ্বকাপে আর্জেন্টিনার জাতীয় দলে ঢোকাটাই এখন প্রধান লক্ষ্য এই তারকার৷

আর সেটা করতেই শুক্রবার জুভেন্টাসের প্র্যাক্টিসে তেভেজকে অন্য মেজাজে দেখা গেল৷ কোচ আন্তানিও কন্তের অনুমতি নিয়েই তিনি মাঠে নিয়ে আসেন বেশ কিছু গাড়ির টায়ার৷ বল বাড়ানোর ক্ষেত্রে নিখুঁত হতে তিনি বল নিয়ে প্রথমে ছুটন্ত টায়ারের মাঝ দিয়ে ড্রিবল করতে থাকেন৷ তারপর ওই টায়ারের মধ্যে দিয়ে বল গলাতে থাকেন সতীর্থদের উদ্দেশ্যে৷ তার সঙ্গে এই প্র্যাক্টিসে যোগ দেন দুই সতীর্থ স্পেনের ফার্নান্দো লরেন্তে ও আন্দ্রে বারজাগালি৷ নতুন এই প্র্যাক্টিসে মজা পেয়ে পরে ছুটে আসেন অন্যরাও৷

পরে দেখা যায়, দলের বেশিরভাগ ফুটবলারই টায়ারের মধ্যে দিয়ে শট মেরে গোলে বল ঢোকাচ্ছেন৷ তেভেজ সতীর্থদের বলেন, “এ ভাবে প্র্যাক্টিসে টাচ আরও নিখুঁত হবে৷ গোলের সামনে খুব ছোট গ্যাপের মধ্যে দিয়েও বল জালে জড়াতে অসুবিধা হবে না৷ পেনাল্টি মারার ক্ষেত্রেও বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যাবে।”

image_53488_0

এ জাতীয় আরও খবর

সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

খুরশীদ আলমকে অপসারণে ইসলামী ব্যাংকে স্বস্তি, কমেছে আমানত তোলার চাপ

সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ

দুবাই এনসিবির চিঠি: বেনজীরের মামলার নথিপত্র দুবাইয়ে পাঠানোর প্রস্তুতি দুদকের

অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু