,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪০

bijoy1

আমিরজাদা চৌধুরী:আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৪০জন আহত হয়েছে। এসময় ২টি বাড়ির মালামাল লুট করে নিয়ে যায় প্রতিপক্ষের দাঙ্গাবাজরা। জানা যায়, উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের চৌধুরী বাড়ির গেন্দু চৌধুরী ও সাজিদ চৌধুরীর লোকজন আমতলী বাজারে বসার জায়গা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সকাল প্রায় সাড়ে ৮টার দিকে সাজিদ চৌধুরীর পক্ষে অর্ধশতাধিক দাঙ্গাবাজ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৪০জন আহত হয়। আহতদের মধ্যে জামাল (৬০), আব্দুস সালাম (৬৫), ফখরুল (২৬), আনোয়ার (২৪), শামীম চৌধুরী (২৪), মহসীন (১৮), কামরুল (২০), সেলিনা বেগম (৪৫), শাহিন (২৫), জুনায়েদ (১৮), বাবুল মিয়া (২৫), মোশাররফ (২৪), আলীমা বেগম (২১), গেন্দু চৌধুরী (৫০), আলীম চৌধুরী (৪৫), রফিয়া বেগম (৫০), লিজন আক্তার (১৮) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের সময় আলীম চৌধুরী ও শফিক চৌধুরী ২টি বাড়ির মালামাল লুট করে নিয়ে যায় দাঙ্গাবাজরা। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, পুলিশ যাবার আগে সংঘর্ষ শেষ হয়ে যায়। এখনো কোন পক্ষ মামলা দায়ের করেনি।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর