,

৫৫ বছর পর কিউবায় মার্কিন রাষ্ট্রদূত

1114546আন্তর্জাতিক ডেস্ক : ৫৫ বছর পর কিউবায় নিজেদের দূতাবাসে রাষ্ট্রদূত নিয়োগ করল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এই ধাপ আমাদের  বন্ধুত্বকে আরো সামনে এগিয়ে নিল। গত বছরের জুলাইয়ে হাভানায় পুনরায় চালু হওয়া দূতাবাসের দায়িত্ব নিতে যাচ্ছেন জেফরি দেলরেন্তিস। ওবামা বলেছেন, তার চেয়ে ভালো কেউ এই পদের জন্য হতেই পারেনা। তবে কংগ্রেসে কিছু রিপাবলিকান নেতা এর বিরোধীতা করছেন।

১৯৬১ সালে কিউবায় কমিউনিস্ট বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। অর্ধশতাব্দীরও বেশি সময় পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর উদ্যোগে আবার বরফ গলতে শুরু করে।

২০১৫ সালেই দুই দেশের মাঝে বিমান উড্ডয়ন শুরু হয়। তবে এখনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে। রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেন, ক্যাস্ত্রো শাসনের পর হয়তো অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পরিবর্তন আসতে পারে।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী