,

৫ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় শেরপুরে সন্ত্রাসী হামলা ॥ ভাংচুর নগদ টাকা স্বর্ণালংকার লুট।

crime॥ বার্তা কক্ষ ॥ ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুরে চাঁদা দাবী করে না পাওয়ায় সন্ত্রাসীরা ৩টি বাড়ি ও ১টি দোকান হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী হামালার শিকার শেরপুরের গ্রামের বরকত খান জানান, গতকাল সোমবার দুপুরে একই গ্রামের শাহাবুদ্দিনসহ অন্যান্যরা বরকত খানের ভাই আজাদ খানের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় শাহাবুুদ্দিন এর নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দুপুর ২টায় আসলাম খান, বরকত খান, হানিফ খানের বাড়ি ও আজাদ খানের দোকানে হামলা করে ভাংচুর করে। দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ ২ লক্ষ টাকাসহ মালামাল লুট করে তাছাড়া ৩ বাড়িতে হামলা ভাংচুর করে নগদ অর্ধ লক্ষাধিক টাকা, কয়েক বুড়ি স্বর্ণালংকার, মোবাইল সেটসহ মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে