শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ভোটগ্রহণ চলছে

up elecডেস্ক রির্পোট : উপজেলা পরিষদ নির্বাচনে দেশের অন্যান্য স্থানের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবগঠিত বিজয়নগর উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার সকাল আটটা থেকে উপজেলার ৫৮টি কেন্দ্রে চলছে ভোট। এই উপজেলার ৫১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও এখনো পর্যন্ত কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। তবে এই উপজেলায় প্রথম নির্বাচন হলেও ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। এই উপজেলায় এক লাখ ৪৭ হাজার ৯শ ০২ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে নারী ভোটার ৭৪ হাজার ৬শ ৫০ জন ও পুরুষ ভোটার ৭৩ হাজার ২শ ৫২ জন। এই উপজেলায়  চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
নিরাপত্তার দায়িত্বে পালন করছেন পুলিশের পাঁচটি স্ট্রাইকিং ফোর্স ও ১০টি মোবাইল টিম, র‌্যাবের দুইটি ও সেনাবাহিনীর তিনটি করে স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি স্ট্রাইকিং ফোর্স ১০টি। 
 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা