শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগর উপজেলার প্রথম নির্বাচন আজ।

up elec।।বার্তা কক্ষ।।ব্রাহ্মণবাড়িয়া সদরের পূর্বাঞ্চলের দশটি ইউনিয়ন নিয়ে নবগঠিত বিজয়নগর উপেজলা পরিষদের প্রথম নির্বাচন। নির্বাচনে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে এরইমধ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে। মোট ৫৮টি কেন্দ্রের ৪০৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ৫৮ জন প্রিসাইডিং, ৪০৬জন সহকারি প্রিসাইডিং ও ৯১২জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
জানা যায়, ২০১০ সালের ৩ আগস্ট এই উপজেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু। তবে এ উপজেলায় এখনো পর্যন্ত অবকাঠামোগত সুযোগ-সুবিধা গড়ে উঠেনি। উপজেলা পরিষদ ও থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। এ অবস্থার মধ্যেই আজ হতে যাচ্ছে উপেজলা পরিষদের নির্বাচন। সে কারণে এখানকার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।
নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূইয়া (দোয়াত কলম), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সমর্থিত প্রার্থী শরিফুল ইসলাম লিটন (টেলিফোন), বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম (কাপ-পিরিচ), উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইমদাদুল হক (চিংড়ি মাছ), নির্দলীয় প্রার্থী আব্দুল সাত্তার (আনারস) ও সাহিদ সিরাজী (মোটর সাইকেল)।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত বাবুল আখতার (বই), বিএনপি সমর্থিত মোখলেছুর রহমান লিটন (টিউবওয়েল), বিএনপির বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলাম (উড়োজাহাজ), জাতীয় পার্টির জাকারিয়া আহমেদ (টিয়া পাখি), উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী (মাইক), নির্দলীয়  আলী নেওয়াজ (তালা), সজরুল হক সুজন (চশমা) ও রেদোয়ানুল বারী সিরাজী (বৈদ্যুতিক বাল্ব)।
নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফয়জুন নাহার টুনি (হাঁস), বিএনপি সমর্থিত প্রার্থী মরিয়ম বেগম (কলস) ও নির্দলীয় প্রার্থী সেলিনা আক্তার (ফুটবল)।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঙ্খিত উন্নয়ন চিন্তা ও যোগ্য প্রার্থী বিবচেনায় তারা প্রথমবারের মতো উপজেলা নির্বাচনে ভোট দিবেন।
জানা যায়, চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মধ্যে বিএনপিতে একাধিক প্রার্থী থাকায় নিজেদের অবস্থান সুবিধাজনক বলেই মনে করছে আওয়ামী লীগ। সরকার ক্ষমতায় থাকায় নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেছে তারা।
এদিকে জেলা বিএনপি ও উপজেলা বিএনপি সমর্থিত দু’জন প্রার্থী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে জয় হবে তাদেরই। 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা