,

তিতাসের ১৯নং কূপে গ্যাস উত্তোলন শুরু

gasব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ১৯ নং কুপ থেকে পরীক্ষামূলকভাবে উত্তোলন শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে জাতীয় গ্রিডে এ গ্যাস সরবরাহ করা হচ্ছে। দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে জাতীয় গ্রিডে।ধারণা করা হচ্ছে, প্রকল্পটিতে পূর্ণাঙ্গভাবে বাণিজ্যিক উত্তোলন শুরু হলে দেশের চলমান গ্যাস সঙ্কট অনেকটা কেটে যাবে।

সূত্রমতে, প্রায় দেড়শ’ কোটি টাকা ব্যয়ে গত ১৬ মার্চ রাশিয়ান কোম্পানি গ্যাসফ্রম ইন্টারন্যাশনাল কূপের খনন কাজ শুরু করে। খনন শুরুর প্রায় দুমাস পর শনিবার থেকে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি উৎপাদনে যায়।

১৯ নং কুপের প্রকল্প পরিচালক আহমেদ হোসেন জানান, পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন করা হচ্ছে। এ কূপ থেকে উত্তোলন করা দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে। খুব শিগগিরই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে।



উল্লেখ্য, বাংলাদেশ গ্যাস ফিল্ড বর্তমানে দেশে উৎপাদিত গ্যাসের প্রায় ৪০ শতাংশ জাতীয় গ্রিডে সরবরাহ করছে।



 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন