বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা

mina-bg20160910051228আরবের মক্কায় আজ শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলবে এ আনুষ্ঠানিকতা। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালনের উদ্দেশে মক্কায় গেছেন।

গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া ১৩ লাখ ২৩ হাজার ৫২০ জন মক্কা নগরী থেকে হেঁটে, বাসে করে মিনার উদ্দেশে রওনা হন। তাদের কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা।

মক্কা থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিনায় গিয়ে দিনভর অবস্থান করার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়।

আগামীকাল ৯ জিলহজ, রোববার ফজরের নামাজ আদায়ের পর তারা ১৪ কিলোমিটার দূরবর্তী আরাফাত ময়দানের উদ্দেশে রওনা হবেন।

এ বছর হাজি পরিচয় নিশ্চিতের জন্য ইলেকট্রনিক ব্রেসলেট (কব্জিবন্ধনী) সরবরাহ করা হয়েছে। আর হজের দিন আরাফাত ময়দান ও মুজদালিফায় হজ পালনকারীদের পিপাসা নিবারণের জন্য ১৫ লাখ গ্যালন জমজমের পানি প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে হজ শুরুর আগেই শুক্রবার দুপুর পর্যন্ত ৩৩ জন বাংলাদেশির মৃত‌্যু হয়েছে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে শুক্রবার এ তথ্য জানানো হয়।

যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৪ জন পুরুষ, নয় জন নারী। এদের মধ‌্যে ২৪ জন মক্কায়, আটজন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন।

বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৯৯টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ বাংলাদেশের এক লাখ এক হাজার ৮২৯ জন সৌদি আরবে পৌঁছেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ