,

হজের আনুষ্ঠানিকতা পালনের সময়সূচী নির্ধারণ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ

hoz-p-550x367গত বছরে হজ চলার সময় দুর্ঘটনায় নিহত হয়েছিল ৭শ’র বেশি মানুষ। প্রতিবেশি ইরানসহ অনেকের অভিযোগ সৌদি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছিল। আরেকটি দুর্ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটে। এ বছর হজযাত্রীদের নিরাপত্তার নানা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
হজ ব্যবস্থাপনায় কি ধরনের পরিবর্তন এসেছে সে সম্পর্কে বিবিসি বাংলার সাথে কথা বলেন মক্কায় হজ কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিক ফেরদৌস ফয়সাল। তিনি বলেন, এ বছর হজ ব্যবস্থাপনা অন্যান্য বারের তুলনায় অনেক ভাল মনে হচ্ছে। হাজীরা যেমন সচেতন হয়েছে তেমনি সৌদি কর্তৃপক্ষও সচেতন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তার কারণ হজ যাত্রীদের পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক করছে। একই সাথে একটি হাতে ব্যাচ থাকবে যাতে নিজের নাম, দেশের নাম, পাসপোর্ট নাম্বার এবং অন্যান্য তথ্যাদি থাকবে। এবার রাস্তাঘাটের অন্যান্য বারের তুলনায় যানজট কম। পুলিশ, স্বেচ্ছাসেবক, নিরাপত্তাবাহিনী, দমকল বাহিনী সদস্যরা কাজ করছে।
গত বছর দুই সপ্তাহের ব্যবধানে দুটি বড় দুর্ঘটনায় প্রায় হাজারের বেশি হজযাত্রী নিহত হয়েছিল। শুধু পদপৃষ্ট হয়ে মারা গিয়েছিল ৭শ’র বেশি মানুষ। এরকম দুর্ঘটনা এড়াতে সৌদি কর্তৃপক্ষ বিশেষ কোন ব্যবস্থা নিয়েছেন কিনা এর উত্তরে ফেরদৌস ফয়সাল বলেন, সৌদি কর্তৃপক্ষ তারা অফিসিয়াল একটা বক্তব্য দিয়েছে তারা ১০, ১১ ও ১২ তারিখের হজের আনুষ্ঠানিকতা পালনের সময় সূচী নির্ধারণ করে দিয়েছে। এই সূচী সবাইকে মেনে চলার জন্য বলা হয়েছে।
বলা হয়ে থাকে গত বছর একজন ভিআইপির কারণে মিনায় বড় দুর্ঘটনা ঘটেছিল। এবার ভিআইপিদের চলাচলে কোন সীমাবদ্ধতা আছে কিনা সে সম্পর্কে ফেরদৌস ফয়সাল বলেন, মিনাতে একজন ভিআইপির কারণে একটি দুর্ঘটনা ঘটেছিল এটি একটি ব্যতিক্রম ঘটনা। এবার সে ধরনের কিছু চোখে পড়ছে না। ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা থাকে।
নিরাপত্তা ব্যবস্থায় সম্পর্কে ফেরদৌস ফয়সাল বলেন, এবার যাদের আকামা আছে তারাই শুধু মক্কায় প্রবেশ করতে বা বাইরে যেতে পারবে। মসজিদে ঢোকার সময় নিরাপত্তা কর্মীরা ব্যাগের সাইজ দেখে তাদের ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছে। যদি বড় ব্যাগ হয় তবে মসজিদের বাইরে নামাজ পড়তে হচ্ছে। ছোট ব্যাগ হলে মসজিদের ভেতরে নামাজ পড়তে যাওয়ার অনুমতি দিচ্ছে। যেসব জায়গায় নির্মাণ সামগ্রী রাখা হয়েছে সেখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। গত বছর মসজিদুল হারামকে ঘিরে ১শ’র বেশি বড় বড় ক্রেণ ছিল। এবছর সেখানে আট থেকে দশটি ক্রেণ চোখে পড়েছে।
দুর্ঘটনা এড়াতে হজ যাত্রীরা এবার নিজেরা অনেক বেশি সচেতন হয়েছে। হাজীরা দলে দলে চলাচল করে থাকেন। প্রত্যেক দলে যারা গ্রুপ লিডার আছে তাদের নির্দেশ মেনে চলতে বলা হচ্ছে এবং এজেন্সিদের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। এবার অন্যান্য বারের চেয়ে গরম বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে দিনের বেলায় বের হওয়ার সময় অবশ্যই সবাই যেন ছাতা ব্যবহার করে।

বিবিসি বাংলা থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ