শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া থেকে অপহৃত স্কুলছাত্রী কসবা সীমান্তে উদ্ধার

প্রতিনিধি::: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অপহৃত স্কুলছাত্রীকে অপহরণের তিন দিন পর বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি’র) সহায়তায় বৃহস্পতিবার রাতে কসবা সীমান্ত থেকে উদ্ধার করা হয়। আখাউড়া উপজেলার খলাপাড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী (১৩)কে গত ১৩ই মে বিকালে ভারতের বিশালঘড় থানার পাথারিয়াদ্বার গ্রামের নারী পাচারকারী আবদুল আজিজ এর পুত্র সজীবের নেতৃত্বে এক দল পাচারকারী তাকে অপহরণ করে ভারতে নিয়ে যায়। অপহৃত স্কুলছাত্রী জানান, গত ১৩ই মে বিকালে পার্শ্ববর্তী গ্রামের বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে অপহরণকারীরা তাকে অপহরণ করে ভারতে নিয়ে যায়। গত ১৩ই মে দুপুরে ভারত বিশালঘড় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশালঘড় থানার পাথারিয়াদ্বার গ্রামের অপহরণকারী দলের সদস্য সজীবের নিকটাত্মীয়ের বাড়ি থেকে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করে। পরে ওই দিন দুপুরে ভারতীয় পুলিশ বিএসএফ ১৫৮ ডাল্টা কোম্পানি কমলা সাগর ক্যাম্পে অপহৃতাকে সোর্পদ করে। গত ১৫ই মে রাত সাড়ে ৮টায় বিএসএফের ইন্সপেক্টর ধর্মেন্দ্র সিং কসবা সীমান্তের ২০৩৯- ১১ পিলার এলাকায় টহলরত বাংলাদেশ বর্ডার গার্ড ১২ (বিজিবি’র) নায়েক সুবেদার মো. এরশাদ আলীর কাছে বাংলাদেশী অপহৃতা স্কুলছাত্রীকে হস্তান্তর করেন। উদ্ধারের পর ওই দিন রাতেই অপহৃতাকে তার অভিভাবকের কাছে বিজিবি’র হস্তান্তর করেন তবে সংঘবদ্ধ পাচারকারী দলের কোন সদস্যকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বলে বিজিবি’র নায়েক সুবেদার এরশাদ আলী সাংবাদিকদের জানান।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা