পবিত্র ঈদুল আজহা ১২ সেপ্টেম্বর!

Eid-ul-Azhaনিউজ ডেস্ক : হিজরি ১৪৩৭ সনের জিলহজ মাস শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। বাংলাদেশের আকাশে আগামী ২ সেপ্টেম্বর সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সাপেক্ষে এই গণনা শুরু হবে। সে হিসাবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর। এমন সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, অমাবস্যাকলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে ১ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩ মিনিটে। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ থেকে চাঁদের কোনো অংশ দেখা যাবে না। তবে পরদিন ২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে প্রায় ৩৯ মিনিট দেশের পশ্চিম আকাশে চাঁদ অবস্থান করবে।

আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই তা দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সবচেয়ে ভালোভাবে চাঁদ দেখা যাবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে।

সুত্রঃ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির হিসাব

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান