,

জিতে শীর্ষস্থান ধরে রাখল লঙ্কানরা

SL & PKবুধবার পাকিস্তানের কাছে প্রথম ম্যাচটি হেরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি শীর্ষস্থান নড়বড়ে হয়ে গিয়েছিল। শুক্রবার দ্বিতীয় ও শেষটি ২৪ রানে জিতে সিরিজ সমতায় শেষ করে এক নম্বর আসনটি আবারও অটুট করল লঙ্কানরা।

শ্রীলঙ্কা: ২১১/৩ (২০ ওভার)
পাকিস্তান: ১৮৭/১০ (১৯.২ ওভার)
ফল: শ্রীলঙ্কা জয়ী ২৪ রানে

টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে কুশল পেরেরা ও তিলকারত্নে দিলশানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় লঙ্কানরা। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে ১০০ রান করে তারা। ৩৩ বলে ৮ বাউন্ডারিতে ৪৮ রানে দিলশানকে থামান সাঈদ আজমল। অজন্তা মেন্ডিসের পরিবর্তে দলে আসা সেক্কুজে প্রসন্নও সাজঘরে ফেরেন পাকিস্তানি অফস্পিনারের কাছে।

কুশল ও কুমার সাঙ্গাকারার ব্যাটে তুমুল ঝড় ওঠে শেষ ছয় ওভারে। ৭৮ রান তোলেন তারা।

শেষ বলে সোহেল তানভির ও আজমলের যোগসাজশে রান আউট হন কুশল। এর আগে ৫৯ বলে পাঁচ চার ও চার ছয়ে ৮৪ রান করেন তিনি। ২১ বলে চারটি চার ও দুই ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন সাঙ্গাকারা।

বিশাল রানের পাহাড়ে চাপা পড়ে শুরু থেকেই টালমাটাল পাকিস্তানের ব্যাটসম্যানরা। ওপেনার সারজীল খানের ২৫ বলে পাঁচ চার ও তিন ছয়ে ৫০ রান ছাড়া টপ অর্ডার থেকে মিডল অর্ডারে আর কোনো উল্লেখযোগ্য ব্যক্তিগত ইনিংস ছিল না।

লঙ্কান বোলারদের সামনে ৮৫ রান তুলতেই সাত উইকেট হারায় তারা। শেষে শহীদ আফ্রিদি ও সোহেল তানভিরের ‍৩৬ রানের জুটিতে প্রতিরোধ গড়ে। গত ম্যাচে জয়ের নায়ক আফ্রিদি ২৮ রানে সাজঘরে ফিরলে সিরিজ দখলের আশা ভেস্তে যায়। তবে আজমল ও তানভিরের জুটিতে শেষ অবধি লড়াইয়ের ইঙ্গিত দেয় পাকিস্তান।

৩৩ বলে ৬৩ রান আসে এই নবম উইকেটে। ৪১ রানে তানভির ও ২০ রানে আজমল আউট হলে হার মানে পাকিস্তান।

সেক্কুজে, থিসারা পেরেরা ও নুয়ান কুলাসেকারা দুটি করে উইকেট নেন। সবচেয়ে বেশি তিনটি নেন সচিত্র সেনানায়েক।

ম্যাচসেরা হয়েছেন কুশল। আর ১-১ ব্যবধানে শেষ হওয়া সিরিজের সেরা আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা