শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের শতভাগ টিকেট ‘কালোবাজারীদের’ দখলে ॥ দুর্ভোগে যাত্রীরা ॥

indexজহির রায়হান : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাধ্যমে তিনটি রুটে (ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী) বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। যার মাধ্যমে হাজার হাজার যাত্রী রেলওয়ে সেবা গ্রহন করে আসছে। কিন্তু একটি টিকেট কালেবাজারী চক্রের কারণে যাত্রীরা রেলওয়ে যাত্রী সেবার শতভাগ ভোগ করতে পারছে না। এই এলাকাসহ বেশ কয়েকটি এলাকার যাত্রীসাধারণ, যাত্রীরা কাউন্টারে টিকেট  না পেয়ে বাধ্য হয়ে ঐ চক্রের সদস্যদের কাছ থেকে দিগুন,তিনগুন বেশী দামে টিকেট ক্রয় করছে। অনেকে আাবার অভিমান করে চড়া দামে টিকেট ক্রয় না করে বিনা টিকেটেই ট্রেনে চড়ে তাদের তাদেরর গন্তব্যে পৌঁছে। যা রেলওয়ের বিরাট আর্থিক ক্ষতির অন্যতম কারণ।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, কাউন্টারের টিকেট বিক্রেতা ও কিছুু পুলিশ সদস্য উৎকোচ গ্রহনপূর্বক দীর্ঘদিন এই টিকেট কালোবাজারী চক্রটিকে করে আসছে। যার ফলে চক্রটি প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে প্রায় কয়েক লক্ষ টাকা। মাঝে মাঝে জঅই এর হস্তক্ষেপে কিছুুদিন এদের কার্যক্রম বন্ধ থাকলে ও পরে চক্রটি আবার সক্রিয় হয়ে উঠে। এই টিকেট কালোবাজারী চক্রটি বেশ দাপটের সাথেই তাাদের টিকেট কালোবাজারী ব্যবসা পরিচালনা করছে। স্টেশন কর্তৃপক্ষ ও পুলিশ সদস্য নীরব ভুমিকা পালনে এই টিকেট কালোবাজারী চক্রটি এতই শক্তিশালী যে, কেউ প্রতিবাদ করতে গেলেই তাদের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অথবা জীবনটাই হাড়াতে হয়। যেমনটা হয়েছিল টিকেট বুকিং সহকারী গোলাম রাব্বনীর। আজ থেকে বছর খানেক আগে টিকেট কালোবাজারীদের টিকেট দিতে অস্বীকার করায় চক্রটির ছুঁড়িঘাতে ২৯ টি সেলাই তাঁর হাতে লেগেছে বলে জানান কাাউন্টারের সদস্য। এই টিকেট কালোবাজারীদের হাত থেকে রক্ষা করে যাত্রী সাধারণের সেবা প্রদানে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন যাত্রী সাধারণ ও এলাকাবাসী।
স্টেশন মাষ্টার মির্জা মোহাম্মদ শামসুল আলম আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডট কম কে জানান, রেলওয়ে স্টেশনের টিকেট কালোবাজারী বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট করার  জন্য তিনি অনুরোধ জানান জেলা প্রশাসকের কার্যালয় মাসিক মিটিংয়ে। স্টেশনে টিকেট কালোবাজারী বন্ধে পুলিশের ভুমিকা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা