,

একাধিকবার হজ ও ওমরাহ করার ফজিলত

hajj-3সামনে জিলহজ মাস। হজের মাস। হজপ্রেমীরা ইতোমধ্যেই শুরু করেছেন হজের প্রস্তুতি। তাই হজযাত্রীদের জন্য হজের বিধি বিধান নিয়ে থাকছে আমাদের নিয়মিত আলোচনা ‘হজ গাইড’। আজ আলোচনা করা হলো একাধিক হজ বা ওমরার ফযিলত নিয়ে।
একবার হজ সামর্থ্যবান ব্যক্তির ওপর ফরজ। তবে বার বার হজ ও ওমরাহ করার ফজিলতও রয়েছে।
আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মোতাবেক নির্দিষ্ট কর্মকান্ড নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে করাকেই হজ বলে। আর তা হলো বছরের ৯ জিলহজ হজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত এ পাঁচ দিন। বছরের নির্দিষ্ট পাঁচ দিন ব্যতিত সারা বছর ওমরা আদায় করা যায়। শারীরিক ও আথির্ক সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হলেও হজ আদায় করা ফরজ। তাছাড়া বেশি বেশি হজ ও ওমরা পালনে রয়েছে অনেক সাওয়াব ও ফজিলত।
হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা হজ ও ওমরা একটার পর অপরটা কর; কারণ হজ ও ওমরা ঐভাবে অভাব ও গোনাহ দূর করে দেয় যেভাবে কামারের হাপর লোহা, সোনা ও রূপার মরিচা (জং) দূর করে। আর হজ কবুল হলে তার একমাত্র প্রতিদান জান্নাত। (তিরমিজি, মুসনাদে আহমদ)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকল সামর্থ্যবানদের বেশি বেশি হজ ও ওমরা পালন করে তার শিক্ষা ও সুমহান আদর্শকে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেয়ার এবং ইসলামের সুমহান মতাদর্শ বিশ্ববাসীর সামনে তুলে ধরার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর