বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতা বিরোধী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মিছিল ও প্রতিবাদ সভা

fulmiaনবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি মো: ফুল মিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলা মিথ্যা ও বিত্তিহীন দাবী করে মামলা প্রত্যাহের দাবীতে নবীনগর আওয়ামীলীগের উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় আওয়ামীলীগ কর্যালয়ে এক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নজু, নিয়াজুল হক কাজল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শুক্কুর খান,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আওয়ামীলীগ নেতা শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা মো: জসিম উদ্দিন , জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট শিব শংকর দাস প্রমুখ। বক্তারা বলেন সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের নির্দেশে আমরা আজ এই মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছি এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

উলেখ্য বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ এর আদালতে নবীনগরের শ্রীরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল মিয়া বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।

fulmia-2

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ