,

তিন বছরের বালক কুরআনে হাফেজ!

s6উত্তর নাইজেরিয়ার জারিয়া শহরে এক বালক মাত্র তিন বছর বয়সেই পবিত্র কুরআনুল কারিম মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে। তার নাম মুহাম্মদ শামসুদ্দিন আলিয়্যু। সে আন্তর্জাতিক কুরআন প্রশিক্ষণ কেন্দ্র ‘অ্যাঙ্গো আবদুল্লাহ ইন্টারন্যাশনাল স্কুল’-এর ছাত্র। খবর ডেইলি ট্রাস্ট। নাইজেরিয়ানদের ঐতিহ্য হলো তারা খুব অল্প বয়সেই তাদের সন্তানদের আবাসিক স্কুলে রেখে কুরআন শিক্ষার কাজ করে থাকেন। এ শিশুদের নিয়ে কাজ করে অ্যাঙ্গো আবদুল্লাহ ইন্টারন্যাশনাল স্কুলটি। বিস্ময় বালক মুহাম্মদ শামসুদ্দিন দেড় বছর বয়সেই এ স্কুলে ভর্তি হয়। আন্তর্জাতিক কুরআন প্রশিক্ষণ কেন্দ্র ‘অ্যাঙ্গো আবদুল্লাহ ইন্টারন্যাশনাল স্কুল’-এ ভর্তি হয়ে মাত্র দেড় বছরেরও কম সময়ে সে কুরআনুল কারিম মুখস্ত করে, যা তার প্রখর মেধার পরিচয় বহন করে। ক্ষুদে হাফেজ মুহাম্মদ শামসুদ্দিন আলিয়্যু’র বাবা এ কুরআন শিক্ষার স্কুলটির প্রধান। তিনি বলেন, ‘অল্প বয়সে শিশুদের স্কুলে ভর্তির উদ্দেশ্য হলো- এ সময় শিশুদের মস্তিষ্ক সহজে জ্ঞান ও শিক্ষা রপ্ত করতে পারে।’ নাইজেরিয়ানরা মনে প্রাণে বিশ্বাস করেন যে, শিশুরা যখন মায়ের দুধ পান ছেড়ে দেয়, তখন তাদের মস্তিষ্কের বিকাশ ঘটে। তখন তাদের যা শেখানো হয়, তারা সহজেই তা রপ্ত করতে পারে। এ চিন্তা থেকেই তারা এক বছর বয়স থেকে শিশুদের কুরআন শিক্ষা কেন্দ্রে ভর্তি করেন। মুহাম্মদ শামসুদ্দিন আলিয়্যু ছাড়াও আরও অনেক শিশু কম বয়সে কুরআন মুখস্থ করেছে। অন্যদের সঙ্গে তার পার্থক্য হচ্ছে- মুহাম্মদ আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। শিশু মুহাম্মদ জারিয়ার স্থানীয় পর্যায়ে কুরআনে তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ-পূর্বক জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে। সর্বোপরি সে নাইজেরিয়ার হয়ে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার শিশু বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়। এ প্রতিযোগিতায় সে নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে