,

ইহরাম অবস্থায় যে কাজ নিষিদ্ধ

Mikat-Small20160808154302হজ ও ওমরা যাই করুন, প্রথম ফরজ কাজ হচ্ছে ইহরাম বাঁধা। পৃথিবীর যে প্রান্ত থেকেই আগমন হোক না কেন? আপনার যাত্রা কোথায়? মক্কায় না মদিনায়। যদি মক্কায় হয়, তবে বিমানে ওঠার আগেই ইহরামের নিয়তে ইহরামের কাপড়ে নিজেকে জড়িয়ে নেয়া ফরজ কাজ। হজ বা ওমরার নিয়তে বিনা ইহরামে মিকাত (ইহরামের স্থান) ত্যাগ করলে দম বা কাফ্‌ফারা দিতে হবে। ইহরাম অবস্থায় যে সকল কাজ করা নিষিদ্ধ; তা তুলে ধরা হলো-

ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ-
>> ইহরাম বাঁধার পর সাংসারিক কাজ-কর্ম নিষেধ;
>> যৌন সম্ভোগ ও সে সংক্রান্ত আলোচনাও নিষেধ;
>> পুরুষদের জন্য সেলাই করা পোশাক পরিধান করা বৈধ নয়, তবে মহিলাদের জন্য তা নিষিদ্ধ নয়;
>> মাথা ও মুখমণ্ডল আবৃত না রাখা, তবে মহিলারা মাথা ঢেকে মুখ অনাবৃত রাখবেন;
>> কথা ও কাজে সংযত থাকা;
>> হাত ও পায়ের নখ কাটা যাবে না, তবে ভাঙ্গা নখ ভেঙ্গে ফেলায় কোনো ক্ষতি নেই;
>> চুল, দাড়ি-গোঁফ এমনকি শরীরের একটি পশমও কাটা বা ছেঁড়া যাবে না;
>> সুগন্ধি লাগানো যাবে না;
>> শিকার করা যাবে না। তবে ক্ষতিকারক সব প্রাণী মারা যাবে, ক্ষতি করে না এমন কোনো প্রাণী মারা যাবে না।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইহরাম অবস্থায় উল্লেখিত নিষিদ্ধ কাজগুলো করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর