বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সুকান্ত বিপ্লবী সংগ্রাম পরিষদ গঠন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘সুকান্ত বিপ্লবী সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়েছে। জনগণের মধ্যে সুকান্ত চেতনা ছড়িয়ে দিতে কয়েকজন সচেতন তরুণ-যুবকের নেতৃত্বে এ পরিষদ গঠন করা হয়। 


এম. সেলিমকে আহবায়ক করে নয় সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সৈয়দ সালাউদ্দিন মুকুল, সুভাষ বৈরাগী, সুবোধ চন্দ্র চৌধুরী, শিমুল শুভ্র, সুদীপ্ত চৌধুরী, প্রবোধ মৈশান, চৌধুরী মোয়াজ্জম আহমদ ও জয়ন্ত দাস। 


নেতৃবৃন্দ আগামি এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, গঠনতন্ত্র প্রণয়ন ও পাঠচক্র পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। 


নেতৃবৃন্দ বলেন, প্রচলিত ধ্যান-ধারণা ও সংস্কৃতির সঠিক শ্রেণীগত মূল্যায়নে আমরা বদ্ধ পরিকর। রবীন্দ্রনাথ-নজরুলের মতো বুর্জোয়া কবিদের চেতনার বিপরীতে সুকান্ত চেতনা ছাত্র-কৃষক-বুদ্ধিজীবিদের মধ্যে নতুন মাত্রা যোগ করবে বলেও আমরা বিশ্বাস করি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান